রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

বায়াত বা তরীকা গ্রহণ সর্ম্পকে পাক কোরআন শরীফে উল্লেখ আছে কি?

বায়াত বা তরীকা গ্রহণ করা কোরঅান হাদীস শরীফ দ্বারা প্রমাণিত :-
বিসমিল্লাহির রাহমানির রাহিম ১. আয়াত : “লাক্কাদ রাদি আল্লাহু আনিল মুমেনিনা এজ ইউবা ইউনাকা তাহ্ তাস সাজারাতে ফা আলেমা মাফিকুলুবিহিম ফাআন জালাচ্ছাকিনাতা আলাইহিম ওয়া আছাবাহুম ফাতাহান কারিবা “- সুরা ফাতাহ আয়াত-১৮। অর্থ:নিশ্চয়ই আল্লাহ মুসলমানদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন যখন তারা নবী (সাল্লাল্লাহুআলাইহিস সালাম)এর হাতে গাছের নিচে বায়াত গ্রহণ করছিল। ফলত: তিনি তাদের অন্ত: করণে যে সততা ও কৃতজ্ঞতা বিরাজ করছিল তা অবগত হয়েছেন। অত:পর তাদের প্রতি তিনি শান্তি অবতরণ করেছেন এবং তাদেরকে শীঘ্রই বিজয় দানে পুরস্কৃত করেছেন। ২.অায়াত : “ইয়া আইয়ুহাল্লাজিনা আমানোত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াছিলাতা ওয়া জাহিদু ফি ছাবিলিল্লাহি লায়াল্লাকুম তুফলেহুন”- সুরা মায়েদা আয়াত-৩৫। অর্থ: হে আমানুগণ। আল্লাহকে ভয় করতে থাক এবং আল্লাহকে চেনার জন্য ওছিলা তালাশ কর। এবং আল্লাহর রাস্তায় জেহাদ কর। এতেই তোমাদের সাফল্য। ৩.আয়াত: “ইন্নাল্লাজিনা ইউবায়ি উনাল্লাহা ইয়াদুল্লাহে ফাউকা আইদিহিম”- সুরা ফাতাহ আয়াত-১০। অর্থ: যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে হে রাসুল (সাল্লাল্লাহুআলাইহিস সালাম) অবশ্যই তারা আল্লাহর হাতে হাত দিয়ে আহলে বায়াত গ্রহণ করেছে। তাদের হাতের উপর আপনার হাত। ৪. আয়াত:”মাই ইউতের রাসুলা ফাক্কাদ আতা আল্লাহ”- সুরা নেসা আয়াত-৮০। অর্থ : যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আমারই (আল্লাহর) আনুগত্য করলো। ৫.আয়াত:”কুল ইনকুনতুম তুহিব্বুনাল্লাহে ফাত্তাবেউনি ইউবিকুমুল্লাহ”-সুরা আল এমরান আয়াত-৩১। অর্থ: তোমরা যদি আমাকে ভালবাসিতে চাও তবে আমার নবীকে ভালবাস। নবীকে ভালবাসলেই আমাকে ভালবাসা হবে। ৬.আয়াত:”ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসুলা ওয়া উলিল আমরি মিনকুম”- সুরা নিসা আয়াত-৫৯। অর্থ: আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসুলের এবং তার প্রতিনিধির। মহিলাদিগকে বায়াত করার দলিল “ফাবায়হুন্নাআস্ তাগফেরলা হুন্নাল্লাহা”-সুরা মোমতাহেনা আয়াত-১২। অর্থ : হে নবী (সাল্লাল্লাহুআলাইহিস সালাম) আপনি মহিলাদিগকে বায়াত করুনএবং তাদের নিকট থেকে অঙ্গীকার নিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রজবের ২৭ তারিখের আমল

পবিত্র রজব মাসের ২৭ তারিখের আমল ও রোজার বিষয়ে সহীহ হাদীছ সনদ সহকারে।   أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنِي أَبُو ن...